কনটেন্টটি শেষ হাল-নাগাদ করা হয়েছে: মঙ্গলবার, ১ অক্টোবর, ২০১৯ এ ১১:৫৪ AM
কন্টেন্ট: পাতা
ইর্স্টার্ন রিফাইনারী লিঃ চট্টগ্রাম কর্তৃক বাস্তবায়িতব্য সিংগেল পয়েন্ট মুরিং প্রকল্পের জন্য মহেশখালীর ধলঘাটা, কালারমারছড়া ও কালিগঞ্জ মৌজা ৩২.৪০৩০ একর জমি অধিগ্রহণ করা হয়েছে। এ প্রকল্পের নিমিত্তে হুকুমদখলকৃত জমির পরিমাণ ২৪৫.০৯ একর। প্রত্যাশী সংস্থা প্রকল্পের কার্যক্রম অবিলম্বে চালু করবে র্মমে জানিয়েছে।
কক্সবাজার জেলার মহেশখালী উপজেলায় এসপিএম (ইন্সটলেশন অব সিঙ্গেল পয়েন্ট মুরিং) প্রকল্প
| প্রকল্পের নাম: | ইন্সটলেশন অফ সিঙ্গেল পয়েন্ট মুরিং উইথ ডাবল পাইপ লাইন |
| মন্ত্রণালয়ের নাম: | বিদ্যুৎ, জ্বালানী ও খনিজ সম্পদ মন্ত্রণালয় |
| বাস্তাবয়নকারী সংস্থা: | বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন এর পক্ষে ইস্টার্ণ রিফাইনারী লিমিটেড |
| অর্থের উৎস: | জিওবি, বিপিসি এবং এক্সিম ব্যাংক (চায়না) |
| প্রাক্কলিত ব্যয়: | ৫৪২৬.২৬ কোটি টাকা |
| প্রথম সংশোধিত ডিপিপি অনুমোদন: | ১৪/০৮/২০১৬ |
| প্রশাসনিক অনুমোদন: | ১৮/০৮/২০১৬ |
কারিগরী তথ্যাবলী
| বাৎসরিক আনলোডিং ক্ষমতা (মোট): | ৯ মিলিয়ন মেট্রিক টন |
| বাৎসরিক আনলোডিং ক্ষমতা (ক্রুড অয়েল): | ৪.৫ মিলিয়ন মেট্রিক টন |
| বাৎসরিক আনলোডিং ক্ষমতা (ডিজেল): | ৪.৫ মিলিয়ন মেট্রিক টন |
| মোট পাইপ লাইন | ২২০ কি.মি. (আনুমানিক) |
| এইচ ডিডি ক্রসিং: | মাতারবাড়ী খঞঊ, মাতারবাড়ী চ্যানেল, মাতারবাড়ী ভিলেজ, গহিরা খঞঊ, কর্ণফুলি নদী। |